মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১২:৩২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১২:৩২:৪২ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মায়মুনা (১৩) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশায়েরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী রামশায়েরগাঁও গ্রামের জসিম উদ্দিনের কন্যা। পরিবার সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে স্কুলে যেতে মা বকাবকি করলে মায়ের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, মায়ের সাথে অভিমান করে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com