দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ গ্রেফতার

আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৬:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৬:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হামিদ ওই ইউনিয়নের লামা সানিয়া গ্রামের মৃত মতি মিয়ার পুত্র। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, গত বছর ২ নভেম্বর দোয়ারাবাজার থানার ২নং মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com