ধর্মপাশায় পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩৮:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৩৮:০১ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামের নিজ বসতঘর থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে সাঈম মিয়া (২৭) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এএসআই সাইফুল ইসলাম বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা সাঈম মিয়ার বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোণা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com