অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৫৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:৫৬:৫৫ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মোকশেদপুর গ্রামের সামনে থাকা বৌলাই নদীর পশ্চিমপাড় থেকে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে অজ্ঞাতনামা এক পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, উপজেলার মোকশেদপুর গ্রামের সামনে থাকা বৌলাই নদীর পশ্চিম পাড়ে শুক্রবার সন্ধ্যায় একটি গলিত লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুঠোফোনে খবরটি পুলিশকে জানান তারা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ৩৫ থেকে ৪০বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের গলিত লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখম-ল গলে গেছে। দুই হাতের আঙুল ও দুই পায়ের গোড়ালি নিচের অংশ নেই। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশটি শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com