ব্যক্তি পর্যায়ে সুদ-দাদন ব্যবসা বন্ধে হাইকোর্টের রুল জারি

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:২৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:২৬:১৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসা বন্ধ করা কেন অবৈধ ও বে-আইনি হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) খুলনার সোনাডাঙার সচিন্দ্র নাথ শীল নামের এক ব্যক্তির আনা রিটের শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজি ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধ সংক্রান্ত আবেদনটি নিস্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র: বাসস

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com