ছাতকে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ নেতা লিটন মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের তকিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ছাতক থানার সেকেন্ড অফিসার, এসআই আব্দুস সাত্তার এবং এসআই মো. সিকান্দর আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তকিপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত লিটন মিয়াকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com