যুবলীগ নেতা জসিম উদ্দিন গ্রেফতার

আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:৫৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:৫৯:৪০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহঃপতিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গেল বছরের নভেম্বরে দোয়ারাবাজার থানায় এই মামলাটি দায়ের হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com