বিশ্বম্ভরপুরে মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:১৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:২৭:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কামাল হোসেন (৪২) বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে কামাল হোসেনের কাছ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com