অধিকার’র উদ্যোগে মানবাধিকার দিবস পালিত

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১.৩০টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকার’র সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হক। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মুতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশি রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী (পাবলিক লাইব্রেরীর) সহ-সভাপতি শওকত আলী, সমাজসেবক আবুল হায়াত, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, শিক্ষক ইলিয়াস মিয়া, সিলট বিভাগীয় অধিকার কর্মী বদরুল আলম, মহিলা সংস্থার সহকারী প্রোগ্রামার বিপ্লব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাওন, উন্নয়নকর্মী ও নারী উদ্যোক্তা ফাহিমা, শিক্ষার্থী মৌ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com