সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মো. গিলেমান আলম, ডা. এমআর শামীম তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, বিকাশ চন্দ, জয়ন্ত পাল, অর্থ স¤পাদক শাহ মো. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন শাহ মো. কামরুজ্জামান, বিকাশ চন্দ, ডা. এমআর শামীম তালুকদার, গিলেমান আলম। সংশ্লিষ্টরা জানান, প্রতি শনিবার সন্ধ্যায় ৫.৩০টায় সুনামকণ্ঠ কার্যালয়ে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com