গাঁজা সেবনের দায়ে নারীকে কারাদন্ড

আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:১৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:১৮:১৮ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে গাঁজা সেবন ও গাঁজা ক্রয় করার অপরাধে বিবি আক্তার (৪০) নামের এক নারীকে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ১৫দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই নারীর বাড়ি উপজেলার গাবী গ্রামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই দ- দেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রাম থেকে রবিবার সকাল নয়টার দিকে ওই নারীকে ২০গ্রাম গাঁজাসহ আটক করেন গ্রামবাসী। পরে সকাল সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালের মাধ্যমে তাকে এই দ- দেওয়া হয় এবং ২০গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। দ- পাওয়া ওই নারীকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com