দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৪৭:৩৬ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতা রায়হান মিয়াকেও গ্রেফতার করা হয়। রবিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দু’জনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। দুজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com