ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৫:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৫:২৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২শ’ কেজি (২৪ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সেই সাথে ব্যাটারিচালিত ২টি অটোরিকসাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল- সেলিম আহমদ (২০) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাও গ্রামের রহমত আলীর পুত্র এবং আমির হোসেন (৩৫) একই ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের হরমুজ আলীর পুত্র। বুধবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কালিউরি ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন এসআই মোহন রায় ও এএসআই নুরুল আমিন মোল্লা। বিশেষ ক্ষমতা আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com