তাহিরপুরে ৬টি বিস্ফোরক উদ্ধার

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০১:০৬:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০১:০৬:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: র‌্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে তাহিরপুর থেকে ৬টি ভারতীয় তৈরি ডেটোনেটর (বিস্ফোরক) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটের সময় তাহিপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপটিলা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বুধবার (২৩ অক্টোবর) সকালে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল বিস্ফোরক উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। বিস্ফোরকগুলোর সাথে কাউকে আটক করা যায়নি। বিস্ফোরকগুলো উদ্ধারের পর এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬ ধারায় তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com