অসীম কুমার ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

আপলোড সময় : ১৭-১০-২০২৪ ১০:০৭:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৪ ১০:০৭:৩১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক স¤পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং তাঁদের সন্তান শায়ক উকিল ও শুদ্ধ উকিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। বিএফআইইউয়ের একজন কর্মকর্তা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওই চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। পাশাপাশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com