স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে এসেছে পরিবর্তন। জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিরুল ইসলাম। রবিবার (২৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন। নতুন পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাপস রঞ্জন ঘোষসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নবনিযুক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন। সুনামগঞ্জে যোগদানের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা নওগাঁ। নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এলো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন জেলা পুলিশের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নতুন পুলিশ সুপারের নেতৃত্বে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।