গাগলী সুপার লীগের উৎসবমুখর সমাপ্তি

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১১:২৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১১:২৭:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আনন্দ, উচ্ছ্বাস আর ক্রিকেটের উত্তাপে মুখর হাওরপাড়। তরুণদের ব্যাট-বলের লড়াই, দর্শকদের উন্মাদনা আর বর্ণিল আয়োজন সব মিলিয়ে উৎসবের আমেজে কেটেছে পুরো মাস। মাদক থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় স¤পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত ‘গাগলী সুপার লীগ’-এর সমাপনী আয়োজন ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। শনিবার শান্তিগঞ্জের গাগলী স্কুল মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটসকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যা¤িপয়ন হয়েছে হুমায়ুন রয়ালস। গত ৩১ অক্টোবর শুরু হওয়া মাসব্যাপী এই ক্রিকেট আসর ঘিরে পুরো সময়জুড়েই ছিল ক্রিকেটপ্রেমীদের আগ্রহ। হাওরের পানিতে নিমজ্জিত জমিতে গড়ে তোলা হয় বিশেষভাবে প্রস্তুত ক্রিকেট মাঠ। খেলোয়াড়দের জন্য প্লেয়ার বক্স, অতিথিদের জন্য ভিআইপি বক্স, নামাজের কক্ষ ও মিডিয়া বক্সসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়। ব্যতিক্রমী ব্যবস্থাপনা ও বড় পরিসরের আয়োজনের কারণে টুর্নামেন্টটি সুনামগঞ্জের গ-ি পেরিয়ে সিলেট বিভাগজুড়েও আলোচনায় আসে। গ্র্যান্ড ফাইনাল ঘিরে শনিবার সকাল থেকেই মাঠে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন খেলা উপভোগ করতে। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিরোপার লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হুমায়ুন রয়ালস। নির্ধারিত ১৬ ওভারে ২১৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায় ফারিয়া অ্যান্ড আবির ডায়নামাইটস। ফলে ১০১ রানের বড় জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে হুমায়ুন রয়ালস। খেলোয়াড়দের উৎসাহিত করতে পুরস্কারেও ছিল বিশেষ আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চ্যা¤িপয়ন দল, সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও উদীয়মান তারকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট দেড় লাখ টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্যও রাখা হয় ব্যতিক্রমী আকর্ষণ। মাঠের বাইরে থেকে ছক্কার বল ক্যাচ ধরতে পারলেই তাৎক্ষণিক এক হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা ছিল। খেলা শেষে গাগলী সুপার লীগ কমিটির চেয়ারম্যান ডা. সৈকত দাসের সভাপতিত্বে ও গাগলী সুপার লীগের সদস্য জাহাঙ্গীর আলম ও হৃদয় আহমেদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শিক্ষক সুভাষ চন্দ্র দাস, সমাসেবক নূর হোসেন, ফখরুজ্জামান, গাগলী সুপার লীগের অন্যতম সদস্য আবু তাহের সনি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গাগলী সুপার লীগের আয়োজন, মাঠের পরিবেশ, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যন্ত হাওরাঞ্চলে এমন বড় পরিসরের ক্রীড়া আয়োজন সত্যিই ইতিবাচক ও অনুকরণীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে। তিনি আরও বলেন, গাগলী মাঠের উন্নয়ন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতেও খেলাধুলার প্রসার ও এ ধরনের ইতিবাচক আয়োজনে উপজেলা প্রশাসন সবসময় আয়োজকদের পাশে থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com