ছাতক প্রতিনিধি ::
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন(বিসিআইসি)’র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেছেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’র (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মোহাম্মদ বাবুল মিঞা।
শুক্রবার সকাল ১০টায় কারখানায় এসে পৌঁছান তিনি। এসময় কারখানা কর্তৃপক্ষ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিঞা কারখানার নতুন প্রজেক্ট ঘুরে দেখেন এবং কারখানাটি দ্রুত চালুর ব্যাপারে করণীয় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।
এসময় তার সফরসঙ্গী ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিআইসি’র যুগ্ম সচিব, পরিচালক (বাণিজ্যিক) মনিরুামান, যুগ্ম সচিব, পরিচালক (অর্থ) কামরুজ্জামান, যুগ্ম সচিব, পরিচালক (পরি: ও বাস্ত:) খায়রুজ্জামান, মহা ব্যবস্থাপক ( প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম।
উপস্থিতি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও পিডি আব্দুর রহমান, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রধান (বাণিজ্যিক) দীপা চক্রবর্তী, বিভাগীয় প্রধান (উৎপাদন) পংকজ কান্তি দত্ত, উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, উপ-ব্যবস্থাপক (প্রশাসন) রাজীব কুমার পাল, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ,বি-৮০ এর সভাপতি জাবেদ কাওছার, সেক্রেটারি মো.শফি উদ্দিন, সিসিএফ ইন্সটিটিউট এর সাবেক সভাপতি রেজাউল করিম জনি প্রমুখ।