জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে এমএ কাহার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও এমএ কাহার ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষুশিবিরে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। এতে দায়িত্ব পালন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর মেডিকেল টিম।
এ সময় উপস্থিত ছিলেন এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা এমএ কাহার, তাঁর ছোট ভাই যুক্তরাজ্যের সুইন্ডন শহরের মেয়র আবদুল আমিন, দৃষ্টি উন্নয়ন সংস্থার ইনচার্জ নাহিদ হাসান চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আবদুল কদ্দুছ মাস্টার, লেচু মিয়া, ডা. আজিজুর রহমান, ইউপি সদস্য ফয়জুন্নুর, এমরান হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম, রাতুল রায়, সমাজকর্মী জুয়েল আহমদ, সুহেল আহমদ, ইউসুফ আলী লালন, আবদুল মমিন প্রমুখ।