স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভীমখালি ইউনিয়নের লালপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।