স্টাফ রিপোর্টার ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আপ্তাব উদ্দিন। তিনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিন ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। প্রতিদিনই তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
তার কর্মী এবং সমর্থকরা জানান, আপ্তাব উদ্দিন একজন ভালো মানুষ ও সমাজসেবী। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. আপ্তাব উদ্দিন বলেন, আমি লক্ষণশ্রী ইউনিয়নবাসীর দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন চাই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নবাসীর সেবা ও খেদমত করতেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।