বিশেষ প্রতিনিধি::
হাওরের ফসল রক্ষা থেকে উন্নত চিকিৎসাসেবা, বেহাল যোগাযোগব্যবস্থা থেকে পর্যটনশিল্পের বিকাশ সুনামগঞ্জের উন্নয়ন প্রত্যাশার পরিসর দীর্ঘদিনের। প্রাকৃতিক স¤পদ ও অপার সম্ভাবনায় সমৃদ্ধ এই জনপদ এখনো নানা অবকাঠামোগত সীমাবদ্ধতায় পিছিয়ে। এসব সংকট উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে জেলাবাসীর মধ্যে। দীর্ঘদিনের দাবি ও সম্ভাবনাগুলো এবার গুরুত্ব পাবে এমন আশায় তাঁকে বরণ করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এই সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন সুনামগঞ্জবাসী। জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, যোগাযোগব্যবস্থার সংকটসহ নানা সমস্যা সমাধানের মধ্য দিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এমন প্রত্যাশা তাঁদের। প্রধানমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ‘কান্ট্রি গেমস ২০২৬’। হাডুডু, কুস্তি, তীর-ধনুক, লাঠিখেলাসহ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা নানা খেলায় সাজানো হচ্ছে এই আয়োজন। খেলাধুলার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করার পরিকল্পনাও রয়েছে। আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। কান্ট্রি গেমস আয়োজন সফল করতে বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম। তিনি জানান, কুস্তি খেলার পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশীয় ঐতিহ্যবাহী খেলার আয়োজন থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও আসবেন বলে তিনি উল্লেখ করেন। তার মতে, এ আয়োজন সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় আলোচনায় উঠে আসে, কান্ট্রি গেমস কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়; বরং দেশীয় খেলাধুলা ও গ্রামীণ ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি সুযোগ। একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল হাডুডু, কুস্তি, তীর-ধনুক ও লাঠিখেলা। সময়ের পরিবর্তনে এসব খেলার চর্চা অনেকটাই কমে গেছে। নতুন প্রজন্মের কাছেও অনেক খেলার পরিচিতি সীমিত হয়ে পড়েছে। কান্ট্রি গেমসের মধ্য দিয়ে সেসব খেলাকে আবারও জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রি গেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওইদিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি। হাওরবেষ্টিত সুনামগঞ্জের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতি প্রকৃতির ওপর অনেকটাই নির্ভরশীল। প্রতিবছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির শঙ্কায় থাকতে হয় কৃষকদের। তাই টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের নদ-নদী খনন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার দাবি দীর্ঘদিনের যোগাযোগব্যবস্থার উন্নয়নও জেলাবাসীর অন্যতম প্রধান প্রত্যাশা। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণ, রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করা এবং রেল যোগাযোগের সম্ভাবনা বাস্তবায়নের দাবি রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কর্মকা-ে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ৫০০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি রয়েছে জেলাবাসীর। পাশাপাশি সুনামগঞ্জ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট দূর করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রত্যাশা করছেন তাঁরা। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে যাওয়ার নির্ভরতা কমাতে এসব উদ্যোগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে, হাওরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও মৎস্যস¤পদের সুরক্ষা এবং হাওরকেন্দ্রিক সমস্যার সমন্বিত সমাধানে পৃথক হাওর মন্ত্রণালয় গঠনের দাবি দীর্ঘদিনের। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশাও করছেন জেলাবাসী। পর্যটন খাতেও সুনামগঞ্জের রয়েছে অপার সম্ভাবনা। টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদী, বারেকটিলা, শিমুলবাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিকল্পিতভাবে গড়ে তোলা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন পথ তৈরি হতে পারে। পর্যটন অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রত্যাশা রয়েছে স্থানীয়দের। সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিকতা কিংবা একদিনের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং জেলার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও মানুষের দাবিগুলো গুরুত্ব পাবে। হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে থাকা জনপদকে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কান্ট্রি গেমসকে ঘিরে স্থানীয় ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে শুধু একদিনের জন্য নয়, ভবিষ্যতেও দেশীয় খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। হাডুডু, কুস্তি, তীর-ধনুক ও লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় সংগীত, পোশাক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সুনামগঞ্জের স্বতন্ত্র পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি-৯-এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগীয় বিকেএসপির উপপরিচালক মো. শাহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। এ ছাড়া সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম, অধ্যক্ষ (অব.) শেরগুল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। এদিকে প্রস্তুতির অংশ হিসেবে বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় তিনি কান্ট্রি গেমস আয়োজনের ভেন্যু, মাঠের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি ঘুরে দেখেন। আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে স¤পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্ব দেন তিনি।