মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ৯ ঘটিকায় মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মেইন MAIN ও GASN (৪ বছর) পুষ্টি কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা কর্মশালা তিন দিন ব্যাপী কর্মশালা আনুষ্টানিক ভাবে শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রীপুরা। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক জমিরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ডাক্তার সুবীর খেয়াং বাবু, প্রকল্প কো-অডিনের্টর সোহেল রানা সহ আরসি, উপজেলা কো-অডিনের্টর, ইউনিয়ন সমন্বয়কারী সহ ৫টি অঞ্চলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান প্রধান বিষয় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম পর্যালোচনা, প্রকল্পের লক্ষ্য, টেকসই পুষ্টি মডেল, পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম, উপজেলা পুষ্টি উদ্যোক্তা সমবায় সমিতি গঠন, ত্রিপাক্ষিক সমন্বয় ও অংশীদারিত্ব জোরদারকরণ, ডিজিটাল মনিটরিং ও ডাটা ব্যবস্থাপনা উন্নয়ন ও আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com