বিশ্বজিত রায়, হাওর থেকে ফিরে::
গত কয়েক মাস বৃষ্টি না হওয়ায় অস্বাভাবিক হারে পানি কমেছে হাওরের। ফলে ফেটে চৌচির হাজার হাজার হেক্টর বোরো জমি। তবে গত কয়েকদিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে সুবিধার বদলে কিছুটা ক্ষতি হয়েছে বোরো বীজতলার। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বাঁধ কেটে হাওরের পানি বের করে দেওয়ার প্রবণতাকে দায়ী করছেন হাওরবাসী।
কৃষকের ভাষ্য, অক্টোবর মাসের শুরুতেই পানির অস্বাভাবিক টান পড়েছে হাওরে। নভেম্বরের এই সময়ে অনেক জায়গা জলমগ্ন থাকার কথা। কিন্তু ফেটে চৌচির অবস্থা হয়েছে হাওরের। এতে জালাচারে (বীজতলা) কোনরকম বীজ বপন করতে পারলেও চারা রোপণের আগে-পরে সেচ সঙ্কট চরম আকার ধারণ করবে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা কৃষি সংশ্লিষ্টদের।
গত ২৭ অক্টোবর হাওর থেকে পানি কমে যাওয়ায় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বরাবরে চিঠি পাঠিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী। চিঠিতে শনি, মাটিয়ান, টাঙ্গুয়া, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের বাঁধের ক্লোজার ও স্লুইচ গেইট দিয়ে মাত্রাতিরিক্ত পানি প্রবাহিত না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় তাহিরপুর উপজেলা প্রশাসন।
গত শনিবার একাধিক হাওর ঘুরে দেখা যায়, পানির অভাবে আবাদযোগ্য জমির বিশাল অংশজুড়ে ফাটল তৈরি হয়েছে। শনি হাওরের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর, বারুঙ্কা, সাতগাঁওসহ তাহিরপুরের অনেক অংশ রোদে ফেটে খাঁখাঁ করছে। জামালগঞ্জের হালি হাওরের লম্বাবাঁক-উলুকান্দি-যতীন্দ্রপুর ও বদরপুর-হাওড়িয়া আলীপুর পর্যন্ত অনেক বোরো জমি শুকিয়ে গোচারণ ভূমিতে রূপ নিয়েছে। ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের সুখাইড় ও আশপাশ এলাকায় একই অবস্থা বিরাজ করছে।
সুনামগঞ্জ কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ২ লক্ষ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ লক্ষ ২৭ হাজার ৫০৮ টন (চাল)। গেলবার উৎপাদন হয়েছিল ৮ লক্ষ ৫৬ হাজার ৯৪৪ দশমিক ১২ মেট্রিক টন। ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের ফাসকা অংশে দাঁড়িয়ে কথা হয় সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কৃষক সামিউল ইসলামের সাথে। এ বছর ১০ কিয়ার (প্রায় তিন একর) জমিতে বোরো আবাদ করবেন তিনি। শুকনা জমি সেচ দিয়ে চাষ আর জলমগ্ন জমি চাষের মধ্যে পার্থক্য উল্লেখ করে সামিউল ইসলাম বলেন, সময়মতো বৃষ্টি না হওয়ায় অনেক জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাওরে পানি না থাকায় এইবার কিয়ারপ্রতি দুই হাজার টাকা বেশি খরচ হবে। বোরো চাষে ভোগান্তির পাশাপাশি খরচ বাড়লেও ফলন কমবে। যদিও হালকা বৃষ্টি হয়েছে। তাতে তেমন উপকার হবে না।
শনি হাওরের বিশ্বম্ভরপুর অংশে গিয়ে কথা হয় ফতেপুর ইউনিয়নের আলমাডর গ্রামের কৃষক মো. খলিল উদ্দিনের সাথে। তিনি বলেন, ‘গত বছর খাইছে ডুবরায় (জলাবদ্ধতা), এইবার খাইবো উকনায় (শুকনা)। এই সময় এই জায়গাত থাকতো আছিন হাঁটুপানি। এখন পানি নাই। ক্ষেত উকাইয়া খড়িকাডি হইছে। যারা বিল রাখছে তারা বাঁন কাইট্যা পানি ছাড়ছে মাছ ধরার লাগি। হাওর উকাইবার এইডাও একটা কারণ।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের চেয়ারম্যান ড. মোজাম্মেল হক বলেন, কখনও অতিবৃষ্টি, কখনও অনাবৃষ্টি। গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। এর আগে মাস দুয়েক বৃষ্টি হয়নি। এ জন্য জলবায়ু পরিবর্তন এবং মনুষ্যসৃষ্ট কারণই দায়ী। গোটা হাওর বৃক্ষশূন্য করে প্রকৃতি-পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। সরকারের ২৫ কোটি গাছ রোপণের সিদ্ধান্ত ইতিবাচক। হাওরাঞ্চলে গাছ রোপণের তাগিদ দিয়ে ড. মোজাম্মেল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নদীনালা ও খাল-বিল খননের মাধ্যমে পানি ধরে রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। হাওরে কৃষি টিকিয়ে রাখতে ভূগর্ভস্থ পানি ব্যবহারে যতোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। গাছ রোপণের বিষয়টি রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সামাজিকভাবে ছড়িয়ে দিতে হবে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, কয়েকদিন বৃষ্টি হয়েছে। যদিও সেচ সঙ্কট কাটবে না। তবে পরিবেশ শীতল হয়েছে। বিরূপ প্রকৃতির কারণে হাওর থেকে পানি আগেভাগে নেমে গেছে। এর সাথে যত্রতত্র বাঁধ কেটে পানি বের করে দেওয়ার বিষয়টিও জড়িত। সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের বিষয়টি নির্ভর করছে বৃষ্টি হওয়া না হওয়ার উপর। সময়মতো বৃষ্টি হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে। না হয় কিছুটা অপূর্ণ থাকার সম্ভাবনা আছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর-২) নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, কর্তনকৃত বাঁধ বাঁধতে স্থানীয় কৃষকদের অনুরোধ জানানো হয়েছে। এ জন্য বাঁশ ও জিওটেক্স সরবরাহ করা হচ্ছে। কেউ বাঁধ কাটতে গেলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা এবং কর্তনকৃত বাঁধ কারা কেটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।