স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।