সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:০৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:০৮:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ আড্ডায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সহসভাপতি আহমেদ নূর আলবাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ স¤পাদক অনুপ তালুকদার। আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ, সমসাময়িক সাহিত্যচর্চা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন মুখ্য আলোচক, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। তিনি সাহিত্যচর্চার বিকাশ, সৃজনশীল মনন গঠন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির সঙ্গে স¤পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নেন আহমেদ নূর আলবাব, পরিষদের যুগ্ম স¤পাদক প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. রইসুজ্জামান, মো. আবু সাঈদ প্রমুখ। সাহিত্য আড্ডায় কবিতা পাঠের পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন আহমেদ নূর আলবাব, অনুপ তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, আল মমিন, আদিল আরমান, আনোয়ারুল হক, শহীদনূর আহমেদ, আব্দুল বাছির, তানভীর আহমেদ প্রমুখ। সভায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করার বিষয়ে গুাংত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সাহিত্যচর্চার নানা দিক নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। পরিষদের পক্ষ থেকে সাহিত্য অনুরাগীদের এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com