স্টাফ রিপোর্টার ::
শিক্ষকতা, ধর্মীয় শিক্ষা বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক সালিসি কার্যক্রমে দীর্ঘদিন ধরে স¤পৃক্ত আব্দুল ওয়াহাব। এবার গৌরারং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। দীর্ঘদিনের শিক্ষকতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান এই ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
আব্দুল ওয়াহাব সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত ছলিম উল্লাহ। শিক্ষাজীবনে তিনি দাওরায়ে হাদিস স¤পন্ন করেছেন, যা মাস্টার্স সমমানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত।
১৯৮৯ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন আব্দুল ওয়াহাব। বর্তমানে তিনি টুকের বাজার আনওয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে ধর্মীয় শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকা রেখে আসছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় পরিচিতি। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এবং সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আঞ্জুমানে তা’লীমুল কোরআন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও স¤পৃক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সালিসি ভূমিকা রাখা এবং মসজিদ, মাদ্রাসা ও মন্দিরকেন্দ্রিক কোনো বিরোধ দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়াকে তিনি তাঁর সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করেন।
এর আগেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আব্দুল ওয়াহাব। এবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নিয়ে তিনি স্থানীয় পর্যায়ে নিজের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরছেন।