জালাল উদ্দিন নাসিম ::
ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে সদরগড় গ্রাম। একসময় যে জনপদ ছিল বসতবাড়ি, দোকানপাট আর মানুষের কর্মচাঞ্চল্যে মুখর, সেখানে এখন বইছে নদীর স্রোত। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ১০ থেকে ১২টি বসতঘর ও কয়েকটি দোকানপাট। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী বাসিন্দাদের। নিজেদের শেষ আশ্রয়টুকু রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও ধোপাজান নদীর মোহনায় অবস্থিত সদরগড় গ্রামে গত কয়েক বছর ধরে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত নদীর পেটে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের কবলে পড়ে অনেক পরিবার হারিয়েছে নিজেদের শেষ সম্বল। বর্তমানে নতুন করে বেশ কয়েকটি বসতঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পুরো গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। নদীতীরবর্তী বাসিন্দা মো. আব্দুর রহমান বলেন, সুরমা ও ধোপাজান নদীর ভাঙনে ইতোমধ্যে অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে। বর্তমানে তাঁর নিজের বাড়িটিও ভাঙনের মুখে। নদী ক্রমেই লোকালয়ের দিকে এগিয়ে আসছে। সামনে আরও ১০ থেকে ১৫টি বসতঘর ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত বালুভর্তি বস্তা অথবা ব্লক ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্থানীয় বাসিন্দা জাকারি বলেন, এই মাঠে একসময় শিশু-কিশোর ও তরুণেরা ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করতেন। কিন্তু নদীভাঙনে মাঠের জমি ক্রমেই বিলীন হচ্ছে। ইতোমধ্যে মাঠের একটি অংশ নদীগর্ভে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার শেষ জায়গাটুকুও হারিয়ে যাবে। আরেক বাসিন্দা মোহাম্মদ রহমান বলেন, গত দুই থেকে তিন বছর ধরে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা এলাকাটি পরিদর্শন করে নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রতিরোধমূলক কাজ হয়নি। প্রতিদিনই ভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে গ্রামটি রক্ষার দাবি জানান তিনি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, ধোপাজান ও সুরমা নদীসহ অন্যান্য নদ-নদীর ভাঙনপ্রবণ এলাকায় তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করা হবে। আর দরপত্র আহ্বান করা সম্ভব না হলে সব ভাঙনপ্রবণ এলাকা অন্তর্ভুক্ত করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের প্রক্রিয়া নেওয়া হয়েছে। ডিপিপি অনুমোদিত হলে এর আওতায়ও দরপত্রের মাধ্যমে তীর প্রতিরক্ষা কাজ করা হবে।