কমরেড শ্রীকান্ত দাশকে স্মরণ

মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১৯:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক ও মরণোত্তর দেহদানকারী কমরেড শ্রীকান্ত দাশের জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর প্রয়াণ দিবসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। কমরেড শ্রীকান্ত দাশ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ উদীচীর সভাপতি শীলা রায়। স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, নাগরিক সংগঠন জেলা জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেন, সুনামগঞ্জ উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলম, জেলা উদীচীর কার্যনির্বাহী কমিটির সদস্য মানব চৌধুরী ও আরতি পাল, মো. মাইনুদ্দিন এবং উদীচী সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি তুর্য্য দাস। বক্তারা বলেন, কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন আপসহীন রাজনৈতিক কর্মী, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের সাহসী সৈনিক এবং সংস্কৃতিমনা মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, রাজনৈতিক সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলনে স¤পৃক্ততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। তাঁরা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেছেন শ্রীকান্ত দাশ। মৃত্যুর পরও মরণোত্তর দেহদানের মধ্য দিয়ে তিনি মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও জীবনসংগ্রাম নতুন প্রজন্মকে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। স্মরণসভা সঞ্চালনা করেন সুনামগঞ্জ উদীচীর সহসাধারণ স¤পাদক সাইদুর রহমান আসাদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com