সংবাদ সম্মেলনে অভিযোগ

বেনজিরের ঘনিষ্ঠজন মিজানের নিয়ন্ত্রণে দিরাই শাল্লার বিএনপি

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:৪৭:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুমন মিয়া বলেছেন ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে দিরাই শাল্লার আপামর জনগণ জননেতা নাছির উদ্দীন চৌধুরী কে বিপুল ভোট নির্বাচিত করেন। আশা ছিল ত্যাগীরা মুল্যায়ন পাবেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরীর অসুস্থতার সুযোগে এমপির স্ত্রী ( পারভীন আক্তার)স্বৈরাচারের সহযোগী হিসেবে পরিচিত কথিত সাংবাদিক রুদ্র মিজান ও আবুহানিফ কে পিএসও এপিএস নিয়োগ দিয়েছেন,তাদের রাজনৈতিক অতীত কর্মকান্ড নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষােভ রয়েছে। রুদ্র মিজান আওয়ামী পরিবারের সন্তান, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান তার চাচা। আওয়ামী আমলে সাংবাদিকতার সুযোগে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠজন হয়ে নিজের আখের ঘুচিয়েছেন।ঢাকা শহরের গাড়ি বাড়ির মালিক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে । ৫ আগষ্টের পর এলাকায় এসে সংসদ সদস্যের স্ত্রীর ঘনিষ্ঠতা অর্জন করে এমপির পিস এস পদটি হাতিয়ে তিনি এখন দিরাই শাল্লার বিএনপি নিয়ন্ত্রন করছেন। তার কারণে দিরাই বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ ও কমিশন বানিজ্য, উপজেলা ও পুলিশ প্রশাসনে প্রভার বিস্তারের ও অভিযোগ রয়েছে। অপর দিকে আবু হানিফ দিরাই পৌর আওয়ামীগের সভাপতি আজিজুর রহমানের পিএস ছিলেন এখন এমপি নাছির উদ্দীন চৌধুরীর এপিএস হওয়ায় বিএনপির ত্যাগীরা নাখোশ। যুবলীগ কর্মী আবুহানিফ ৫ আগষ্টের পর গন অধিকার পরিষদে যোগ দিয়ে উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পদটি আদায় করে নিলেও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার প্রমান পাওয়ায় তাকে গন অধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হয়। রুদ্র মিজান ও আবুহানিফ দলের সুনাম নষ্ট করছেন। তিনি কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে মিজান ও আবুহানিফ এর বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠ তদন্তের দাবি জানান। মঙ্গলবার ( ১৭ নভেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরশহরের থানা রোডের তাইজ ম্যনশনের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাকারিয়া হোসেন, যুবদল নেতা রফিকুল ইসলাম টিপু প্রমুখ। এব্যাপারে রুদ্র মিজান বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্রদের রাজনীতির সাথে জড়িত। আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করতে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমি অপপ্রচারের নিন্দা জানাচ্ছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com