অটোরিকশা উল্টে নারী নিহত

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:৩০:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:৩০:৫৯ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দেওয়ানগঞ্জের মোড়ে একটি যাত্রীবাহী অটোরিকশা উল্টে গিয়ে সোমবার বিকেলে ফারজানা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের মো.সামাল শাহের স্ত্রী। ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে ফারজানা আক্তার পাশের বেরিকান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে যাত্রীবাহী অটোরিকশাযোগে ফেরার পথে বিকেল পৌনে পাঁচটার দিকে অটোরিকশাটি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ মোড়ে আসা মাত্রই উল্টে যায়। এতে অটোরিকশা থেকে নিচে পড়ে গিয়ে ফারজানা আক্তার গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবরটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com