জামালগঞ্জে যুবলীগ নেতা আবুল আজাদ গ্রেফতার

আপলোড সময় : ০৬-১০-২০২৪ ১১:৫৯:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:৪৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জেলা যুবলীগ সদস্য ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবুল আজাদকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আজাদের জামালগঞ্জের তেলিয়াপাড়া নিজ বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জ সদর থানায় সহিংসতার ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আবুল আজাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ.ম কামাল হোসাইন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com