সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:২৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:২৬:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন শায়খুল হাদিস প্রভাষক মোহাম্মদ হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, শিক্ষিকা কলি তালুকদার আরতি, সাংবাদিক মো. আবু সাঈদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মো. আলী হায়দার ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ প্রমুখ। অনুষ্ঠিত সপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মো. সাজাউর রহমান, শেখ মোশাররফ হোসেন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, জালাল উদ্দিন নাসিম, মমিনুল আলম, আদিল আরমান প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com