হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:০৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:০৭:১৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. খালেদ মিয়াকে আহ্বায়ক এবং মো. ফজল উদ্দিনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, ফারুক আহমদ নোমান ও আলী আহমদ।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান জুয়েল, মো. আব্দুল ওয়াদুদ ও মো. তাজিদুল ইসলাম। মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারাবাজার) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ছাতকের হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ সময় নবগঠিত কমিটির নেতারা কৃষকের অধিকার প্রতিষ্ঠা, হাওরের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ‘হাওর বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় ও জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের পরামর্শ ও দিকনির্দেশনায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নজরুল ইসলামের সুপারিশে নতুন এ আহ্বায়ক কমিটির প্রাথমিক অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সাইদ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com