ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক শহরের বাগবাড়িস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার কার্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বশীলদের কাজের ভূয়সী প্রশংসা করেন। কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সভাপতি বিজিত রঞ্জন করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেলের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাতক শাখার সিনিয়র সহ-সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি দুলন তরফদার, ভাস্কর দত্ত, তমাল পোদ্দার এবং অজিত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক বিজয় ভূষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কলি রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সুরঞ্জিত পাল ও শাওন চক্রবর্ত্তী। এছাড়াও ছাতক উপজেলা শাখার শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও অভিভাবকবৃন্দ সভায় অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরের শেষের দিকে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সংগঠনের ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন।##