স্টাফ রিপোর্টার::
আসন্ন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলুকে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন ঐতিহ্যবাহী লক্ষীপুর গ্রামের বাসিন্দারা।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর লক্ষীপুর গ্রামের বাড়ির মাঠে গ্রামবাসীর অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান উপস্থিত বক্তারা। গ্রামের প্রবীণ মুরব্বি পুলিশ মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শিক্ষক মোফাজ্জল হায়দার।
এতে বক্তব্য দেন গ্রামের প্রবীণ মুরব্বি জিয়া উদ্দিন, ময়না মিয়া, শিক্ষক মানিক মিয়া, সমাজকর্মী হাবিবুল বাশার কামরুজ্জামান, আজিবুরসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, লক্ষীপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামের দীর্ঘদিনের সুনাম ও সামাজিক সম্প্রীতি রয়েছে। গ্রামবাসীর পারস্পরিক ঐক্য ও সহযোগিতার কারণে সমাজে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। তারা আরও বলেন, গ্রামের সামাজিক ঐক্যের পাশাপাশি ইউনিয়নের প্রশাসনিক নেতৃত্বেও নিজেদের একজন যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিকে দেখতে চান তারা। সেই লক্ষ্যেই সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু আসন্ন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অঙ্গীকার করেছেন। তাঁর প্রার্থিতার বিষয়ে গ্রামবাসীর মতামত গ্রহণ এবং সম্মিলিত সিদ্ধান্তের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত বক্তারা জানান, সবার মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনে আজাদ হোসেন বাবলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে তাঁরা একমত হয়েছেন।