প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৪:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৪:৫৭ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের (ডিও লেটার) প্রস্তাবের প্রেক্ষিতে ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী বাজার সংলগ্ন ‘সোনাই নদী শুল্ক স্টেশন’ এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর আশা- ছনবাড়ী বাজার সংলগ্ন সোনাই নদী নতুন এই শুল্ক স্টেশন বা স্থলবন্দর চালু হলে সরকারের রাজস্ব আয়ে বড় রকম ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ছাতক তথা পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এলাকাবাসী ও ব্যবসায়ীমহল দ্রুততম সময়ের মধ্যে এই শুল্ক স্টেশনটির কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com