এনসিপি ও ছাত্রশক্তির বিক্ষোভ

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:০৮:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: “দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি”র প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পিটিআইয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রশক্তির আহ্বায়ক এন. ডি. উছমান গণির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোশাহিদ মিল্টন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহসভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়মন আহমেদ শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান ত্বোহা, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক শরীফ হোসাইন মিজান ও জেলা ছাত্রশক্তির সদস্য মোনায়েম আহমেদ মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com