শামস শামীম, আন্তালিয়া, তুরস্ক থেকে ::
নারীদের কৃষি জ্ঞানের স্বীকৃতি দিয়ে জলবায়ু সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। নারীদের পাশাপাশি কৃষকদের নিজস্ব জ্ঞানের স্বীকৃতি আদায়ে সামাজিক আন্দোলনেরও পরামর্শ দেন। হাজার বছরের লোকায়ত বিজ্ঞান প্রকৃতির কোনও ক্ষতি করেনা মন্তব্য করে তারা বলেন, লোকায়ত বিজ্ঞান প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পৃথিবীকে সুরক্ষিত রাখছে। তুরস্কের আন্তালিয়া শহরের এক্সপো সিটিতে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের দ্বিতীয় দিনের সাইড ইভেন্টের ৩য় কক্ষে জলবায়ু মোকাবেলায় ‘কৃষি ও খাদ্য ব্যবস্থায় এগ্রো ইকোলজি সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকার বক্তারা এসব কথা বলেন। আলোচনাসভায় ইউরোপ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের গবেষকরা কথা বলেন। ভারতের ড. বেনু মরগান, বাংলাদেশের পাভেল পার্থ, পাকিস্তানের ড. নাসিরা হক, দাতা সংস্থা আফসা’র ড. মিলিয়ন বেলে ও ব্রিগেট মুগাম্বে বক্তব্য দেন। আলোচনায় বক্তারা বলেন, লোকায়ত বিজ্ঞান হাজার বছর ধরে কৃষিকে টিকিয়ে রাখছে। এই বিজ্ঞান প্রকৃতির কোনও ক্ষতি করছেনা বরং এই বিজ্ঞান প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পারিপার্শকতাকে নিয়েই চলার শিক্ষা দিচ্ছে। বক্তারা বলেন, এই বিজ্ঞান বা কৃষি ইকোলজি কৃষিক্ষেত্রে সহঅবস্থান চায়। আধুনিক কৃষি এগ্রো ইকোলজিকে স্বীকার করেনা মন্তব্য করে তারা বলেন, মডার্ন কৃষি কেবল উৎপাদন ও বাজার চায়। চার পাশের বিদ্যমান লোকায়ত কৃষিকে নষ্ট করে সমন্বিত কৃষিকে অস্বীকার করার কৌশলই রপ্ত করে আধুনিক কৃষি। বিশেষজ্ঞরা বলেন, ফসলের সঙ্গে এগ্রো ইকোলজির আবহমানকালের সম্পর্ক। কিন্তু উত্তর আধুনিক সময়ে এসে আধুনিক কৃষি ফসলকে, মাটিকে অস্বীকার করছে। সে কেবল উৎপাদনের পিছনে ছুটেছে। তাই আধুনিক কৃষিকে কৃষিতে ফসলের সম্পর্ককেও নষ্ট করে দিচ্ছে। বক্তারা প্রকৃতি কেন্দ্রিক কৃষিকে কেন্দ্র করে কৃর্ষি অর্থনীতি চলে তাহলে কার্বন নিঃসরণ বন্ধ হবে। লাঙ্গলের ফলায় বিকশিত হবে কৃষি। এগ্রো ইকোলজিকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের নিরাপদ মাধ্যম বলেও মনে করেন তারা। এগ্রো ইকোলজিবে শক্তিশালী করার চিন্তা করতে রাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানানো হয় আলোচনা সভায়। এটি হলে নিরাপদ খাদ্যের সার্ববৌমত্ব রক্ষা হবে বলে দাবি করেন তারা। জাতিসংঘ ইউএনএফসিসিসির অফিসিয়াল এই সাইড ইভেন্টের অন্যতম আয়োজক বারসিকের পরিচালক পাভেল পার্থ তার উপস্থাপনায় এগ্রোইকোলজি কিভাবে জলবায়ু সংকট সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় তা প্রমাণ ও উদাহরণসহ আলোচনা করেন। তিনি তিনটি রিও সনদ, প্যারিস চুক্তি এবং জলবায়ু অভিযোজন ও অঙ্গীকার বাস্তবায়নে কৃষি ও খাদ্যব্যবস্থার আমূল রূপান্তরের জন্য এগ্রোইকোলজিকে সকল রাষ্ট্রের এনডিসিতে অন্তর্ভুক্ত করার আহবান জানান। বিশ্বজুড়ে চলমান বিষাক্ত, জীবাশ্ব জ্বালানিনির্ভর রাসায়নিক করপোরেট কৃষি ও খাদ্যব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, আর কোনো মিথ্যা ছলনা বা বাণিজ্যের প্যাকেজ নয়। চর্চা, বিজ্ঞান, নীতি ও আন্দোলনের মাধ্যমে এগ্রোইকোলজি আজ প্রকৃত জলবায়ু সমাধান। বাংলাদেশের এনডিসি ৩.০ তে এগ্রোইকোলজি, লোকায়ত জ্ঞান, ন্যায্য রূপান্তর এবং নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ অন্তর্ভুক্তকরণের গুরুত্বপূর্ণ উদাহরণ টেন তিনি বলেন এসব এনডিসি বাস্তবায়নের জন্য জলবায়ু দুর্গত বাংলাদেশসহ উন্নয়নশীল ও ঝুঁকিগ্রস্তদের দেশের কৃষক, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিল প্রদানের অঙ্গীকার বাস্তবায়ন করে তহবিল সহজে মর্যাদার সাথে তার গ্রামে পৌঁছে দেয়ার তৎপরতা শুরু করতে হবে আন্তালিয়া কপ থেকে। অনুষ্ঠানে পাভেল পার্থ জানান, বাংলাদেশ, এনডিসি বা ন্যাশনালী ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন পরিকল্পনায় যুক্ত করেছে। কিন্তু এগ্রিকালচার নীতিমালায় যুক্ত করেনি। এটাকে জাতীয় কৃষি নীতিমালায় যুক্ত করতে হবে। যারা এনডিডে জমা দেয়নি তাদেরকে এনডিসি জমা দানের আহ্বান জানান তিনি। বারসিকের পরিচালক ও এগ্রো ইকোলজি বিষয়ক গবেষক সৈয়দ আলী বিশ্বাস বলেন, এগ্রো ইকোলজি কার্বন কমিয়ে মাটির উর্বরতা বাড়ায়। এটা বৈজ্ঞানিকভাবে সে প্রমাণ রেখেছে। কৃষকের ক্ষমতায়নের প্রক্রিয়া। যেখানে চারপাশের স¤পদকে সমন্বিতভাবে ব্যবহারের মধ্য দিয়ে খাদ্য উৎপাদনকে সচল রাখে। এটি শুধু মানুষের খাদ্য উৎপাদনের বিষয়কে বিবেচনা করেনা একই সাথে সকল প্রাণের টিকে থাকার অধিকারকেও সুরক্ষিত রাখে। একই সাথে গ্রামীণ নারীর ক্ষমতায়নের একটি প্রক্রিয়া। যেখানে কৃষিতে নারীর অবদান অপরিহার্য।