বিশ্বম্ভরপুরে পিএফজি ও ওয়াইপিএজি’র সমন্বয় সভা

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ও ওয়াইপিএজি-এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা সোমবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সিলেট এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। সভার শুরুতে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য পিস এম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, মাওলানা মাওফিকুল ইসলাম, অর্চনা, রাবিয়া, সুফিয়া বেগম, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের ইমরান হুসাইন, হিরন, রত্না, মিনারা আক্তার, সাগর দেবনাথ, তারেক, তাইবা আক্তার তোহা, সুইটি দে, সুমাইয়া,পিহা, তোফাজ্জল প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com