জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সাধারণ স¤পাদক বিমল বণিক সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। অনুমোদিত কমিটিতে উপজেলা শাখায় প্রকৌশলী সতীশ গোস্বামী আহ্বায়ক ও সাংবাদিক অমিত কান্তি দেবকে সদস্য সচিব করা হয়। পৌর শাখার আহ্বায়ক করা হয়েছে মুকুল ভট্টাচার্য্যকে ও সদস্য সচিব করা হয় জীবন গোপকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত অনুমোদিত কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাস (৯০) দিনের মধ্যে উপজেলা সম্মেলন আয়োজনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং সাংগঠনিক সিদ্ধান্তবলী যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক জানান, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন করে গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি