সুরের মূর্ছনায় সুন্দরমের ২৫ বছর পূর্তি উদযাপন

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:৩০:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুরের মূর্ছনা আর সাংস্কৃতিক আয়োজনে বর্ণিল হয়ে উঠেছিল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন। সংগীতচর্চা ও সাংস্কৃতিক বিকাশে ২৫ বছরের পথচলা পূর্ণ করেছে সুন্দরম সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরম সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শুক্লা রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজকিরা হক তাজিন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর পরিমল কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অঞ্জন চৌধুরী, আবৃত্তি প্রশিক্ষক রবিউল ইসলাম পুলক, লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন, বাউল শিল্পী জুবায়ের বখত সেবুল, নাট্যশিল্পী মঞ্জু তালুকদার, সাংস্কৃতিক কর্মী মিনা পাল, সংগীত প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ্র, দুর্গাপদ ঋষী প্রমুখ। বক্তারা বলেন, সংগীত ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ ২৫ বছর ধরে সুন্দরম সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা সংগীতচর্চা ও সাংস্কৃতিক বিকাশে যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসনীয়। নতুন প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতিচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা। আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করে লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সুরালোক সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা, সপ্তসুর সংগীত চর্চা কেন্দ্র এবং সুনামগঞ্জ জেলা বাউল সমিতির শিল্পীরা। এছাড়া নৃত্য পরিবেশন করেন ‘অয়নৃত্য’র শিল্পীরা। বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতাবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com