জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ, যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ কে এম সামসুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আনোয়ারুল ইসলাম, সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সমাজকর্মী মো. নূরুল হক প্রমুখ। আলোচনা সভায় আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিম মেহজাবিন, আকিল মিয়া ও মহসিন মিয়া। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কিভাবে নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হয়েছেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ, ২৭ জন যুবকের মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com