ছাতকে জাতীয় যুব দিবস পালিত

আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৩৩:২৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতকে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক সাকির আমিন। এছাড়া আত্মকর্মী যুবকদের পক্ষে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাহেদ আলী, লিমা আক্তার ও আমির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাবরক্ষক কমলেশ সানা প্রমুখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা চত্বরে পরিবেশ রক্ষায় দুটি ঔষধি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com