দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ নভেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন পৌরবিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।