দিরাইয়ে এইচএসসিতে এগিয়ে জগদল পিছনে আব্দুল মতলিব

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:২২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০৪:০৮ পূর্বাহ্ন
সামছুল ইসলাম সরদার:: দিরাইয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছে হাওর পাড়ের জগদল কলেজ। সবার পিছনে কুলঞ্জ ইউনিয়নের আলহাজ্ব আবদুল মতলিব স্কুল এন্ড কলেজ। জগদল কলেজের ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২ জন, পাশের হার ৬৪.৬২শতাংশ। অপরদিকে আলহাজ্ব আবদুল মতলিব স্কুল এন্ড কলেজের ১৫ জন পরীক্ষার্থীর কেউ ই পাশ করতে পারেনি। পাশের হার শুন্য।দ্বিতীয় স্থানে রয়েছে হাওর পাড়ের কুলঞ্জ ইউনিয়নের বিবিয়ানা মডেল কলেজ। ৪ শ ৬৪ জনের মধ্যে ৪ টি জিপিএ -৫ সহ পাশ করেছে ২শ ৮৬জন, পাশের হার ৬১.৬৪। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাযায়,এবার উপজেলার মোট ১ হাজার ৮৬১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮শ ৯০ জন,পাশের হার ৪৭. ৮২ শতাংশ। দিরাই সরকারি ডিগ্রি কলেজ ৯শ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ টি জিপিএ -৫ সহ পাস করেছে ৪শ৬৪ জন, পাসের হার ৪৮. ৮৯ শতাংশ।বাংলাদেশ ফিমেল একাডেমিতে ৫৪জনের মধ্যে পাস করেছে ২৪ জন,পাসের হার ৪৪.৪৪, সৈয়দ মুনাওয়ার আলী আটগ্রাম কলেজে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮ জন, পাসের হার ৪৭. ৩৭ শতাংশ,সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে ১৩৭ জনের মধ্যে ৩৯ জন, পাসের হার ২৯. ৩২ শতাংশ। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন, পাসের হার ১৭. ৬৫ শতাংশ।রজনীগঞ্জ স্কুল কলেজ ৬০ জনের মধ্যে ৫ জন, পাসের হার ৮. ৩৩, চরনারচর মডেল স্কুল অ্যান্ড কলেজে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ১৫. ৩৮ শতাংশ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ফলাফলের বিষয় টি নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com