ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৬ মামলায় জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জ সদর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনে মোট পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ছয়টি মামলায় ছয়জনকে সর্বমোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com