ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে : এমপি নূরুল ইসলাম

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩৫:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন
হাসান বশির::
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খেলাধুলাকে গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও স্কুল ও কলেজ মাঠে শাপলা ক্রীড়া চক্রের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্ল্যা ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, রতারগাঁও স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহসিন আহমদ ইয়াসিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক। এছাড়া উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম নজরুল এবং সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com