স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুর রহমান শান্তকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত Ac land Jamalganj নামের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে’ লিখে একটি পোস্ট দেওয়া হয়। এর কয়েক মিনিট পর একই পেইজ থেকে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্ট দুটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে আলোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ নামের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে উল্লেখ করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। এর কিছুক্ষণ পর এসিল্যান্ডের ফেসবুক পেজ থেকে আগের পোস্টগুলো মুছে ফেলা হয়। পোস্ট প্রকাশ এবং পরবর্তী সময়ে তা মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। সর্বশেষ রবিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসিল্যান্ড আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।