দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০২:০৩ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা ও সুনামগঞ্জের দােয়ারা বাজারে সাংবাদিক এম এ মোতালেবের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার(২৩ অক্টোবর) দিরাই প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।দুপুর ২টায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার তালহার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ, অর্থ সম্পাদক সালমান মিয়া, দপ্তর সম্পাদক উমেদ আলী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, সদস্য আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অশোক তালুকদার, জুবের সরদার দিগন্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজু চৌধুরী, এনসিপির উপজেলা আহবায়ক আতাহার আলী, ভরারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, লুৎফুজ্জামান আলিফ ফকির সত্যকে উদঘাটন করতে গিয়ে ঘাতকের নির্মমতার স্বীকার হন, তাকে গুলি করে হত্যা করা হয়। অপর দিকে মোতালিব ও সত্য খবর অনুসন্ধান করতে গিয়ে হামলার স্বীকার হন। আমরা লুৎফুজ্জামানের হত্যাকরাী ও মোতালেব উপর হামলা কারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি, অন্যথায় সর্বস্তরের জনগণ কে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com